• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী বিহারী ক্যাম্পের রমজানসহ গ্রেফতার দুই প্রাইভেটকার জব্দ যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান

ভেড়ামারা গ্যারেজ থেকে পাখি ভ্যান চুরি, থানায় লিখিত অভিযোগ

Montu Rahman / ৫৩৩ Time View
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

ভেড়ামারা গ্যারেজ থেকে পাখি ভ্যান চুরি, থানায় লিখিত অভিযোগ।

কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কলেজ পাড়া একটি গ্যারেজে রক্ষিত রাখা ভ্যান চুরি হয়েছে। গ্যারেজ মালিক মোঃ হাসানের দায়িত্ব হীনতার কারনে পাখি ভ্যান টি চুরি হয়েছে বলে জানা গেছে। এই মর্মে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পত্র টি নিম্নে হুবহু বর্নীত হলো ।বিনীত নিবেদন এই যে, আমি মোঃ রিদয় আল হাসান (২৩), জাতীয় পরিচয় পত্র নং-২৪২৩৬০৬৩৭১, পিতা-মোঃ মিজানুর রহমান, সাং-কামালপুর, পিয়ারপুর, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া একজন পাখিভ্যান চালক। আমি অত্র থানায় হাজির হয়ে বিবাদী-০১। মোঃ হাসান (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-কলেজপাড়া (পৌর ০৬নং ওয়ার্ড), থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়ার
বিরুদ্ধে এই মর্মে লিখিতভাবে অভিযোগ দায়ের করছি যে, ইং-১৬/০৯/২০২৩ তারিখ সকাল অনুমান ০৬.৪০ ঘটিকার সময় আমার চালিত পাখিভ্যানটি প্রতিদিনের ন্যায় ভেড়ামারা থানাধীন কলেজবাজারস্থ বিবাদী হাসান এর গ্যারেজে চার্জে দিয়ে এবং গ্যারেজ মালিক হাসানকে অবগত করে কলেজবাজারে কচু বিক্রয়ের উদ্দেশ্যে রওনা হয়। একই তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় কচু বিক্রয় শেষে হাসানের গ্যারেজে এসে নির্দিষ্ট স্থানে রক্ষিত আমার পাখিভ্যানটি খুঁজে না পেয়ে বিবাদী হাসানের নিকট ভ্যানটির সন্ধ্যান জানতে চাইলে, আমার ব্যাটারি চালিত লাল/সবুজ রংয়ের পাখিভ্যানটি যার মুল্য অনুমান ৫২,০০০/=(বায়ান্না হাজার) টাকা ঘটনাস্থল থেকে চুরি হয়ে গেছে বিবাদী হাসান এই মর্মে আমাকে অবগত করে। সাক্ষী-০১। মোঃ শিপন (৪৮), পিতা-মৃত কেয়ামত মালিথা, সাং-কামালপুর, ০২। মোঃ বাবলু (৪০), পিতা-মোঃ আসমত মৃধা, সাং-গাবতলা, উভয় ইউনিয়ন-পিয়ারপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয় সহ অনেকেই ঘটনার বিষয়ে অবগত রয়েছে। বিষয়টি নিয়ে পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করতে বিলম্ব হলো।

অতএব, উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জনাবের একান্ত মর্জি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD