• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১ বটিয়াঘাটার মাইলমারা গ্ৰামে ডাকাতি সংঘটিত হয়েছে শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হেকিম। কিশোরগঞ্জে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বটিয়াঘাটায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতি পক্ষের হামলায় আহত এক নারী মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি

মামলার সাক্ষ্য দিতে গিয়ে এসআই নিহত

Muntu Rahman / ৫৩২ Time View
Update : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

মামলার সাক্ষ্য দিতে গিয়ে এসআই নিহত

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক মোঃ ইসমাইল হোসেন ভূইয়া(৪৩) মামলার সাক্ষ্য দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১ টার সময় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু বরণ করেন।

মধ্যনগর থানা প্রশাসন সুত্রে জানাযায়, গত ১২ ও ১৪ সেপ্টেম্বর পরপর দুইদিন হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সাক্ষ্য থাকায় তিনি ১১ সেপ্টেম্বর বিকেলে থানা থেকে ছুটি নিয়ে হবিগঞ্জে যান।পরদিন ১২ সেপ্টেম্বর হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান শেষে তাহার হৃদরোগ এর উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় যান।১৩ সেপ্টেম্বর সকালে তাহার স্ত্রী সহ ডিএমপি ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় গেলে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।তৎক্ষনাৎ তাহার স্ত্রী ডিএমপি ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে তাকে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এসআই মো. ইসমাইল হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কমলাবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.এমরান হোসেন জানান, ইসমাইল হোসেন অত্যন্ত মেধাবী পুলিশ কর্মকর্তা ছিলেন।তিনি ৬ মে মধ্যনগর থানায় যোগদান করেন।তার অকাল মৃত্যুতে আমরা থানা পরিবার গভীর শোকাহত। আল্লাহ তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD