• সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা তাহিরপুরে পানি বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় কটিয়াদীতে যুবদলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মর্তুজা আল কামালকে গণসংবর্ধনা বাঁশখালী হাসপাতালে ২ মাস বয়সী শিশুর মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, তদন্তের দাবি প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে নিজ হাতে বৃক্ষরোপন করলেন এমপি কামরুল। কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিলের ডাক মহিপুরে মোবাইল কোর্টে ৪ জন গাঁজা সেবনকারীকে কারাদণ্ড। খাস জায়গায় দোকান ঘর তুলে চান শিক্ষক, বাঁধা দেয়ার কাল হলো বিএনপি নেতার

হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবি,নিখোঁজ ১

Muntu Rahman / ৫০৭ Time View
Update : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবি,নিখোঁজ ১

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার নোয়াগাঁও সাকিনস্থ গুরমার হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের গুরমার হাওরে
এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া জেলে নোয়াগাঁও গ্রামের মৃত যোগেশ সরকারের ছেলে উজ্জ্বল সরকার (২৫)।

জানা যায়, রবিববার বিকালে উপজেলার চামরদানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের চারজন জেলে বিপ্লব (৪০), উপসনা (৩৫),বিনা (৩৫) ও উজ্জল (২৫) মিলে হাওরে মাছ ধরতে যায়।হঠাৎ করে হাওরে ঝড়ের কবলে পরে নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক বিপ্লব, বিনা ও উপসনা সাঁতরে তীরে উঠতে পারলেও উজ্জল হাওরের পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও উজ্জ্বলকে পাওয়া যায়নি।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান হোসেন জানান,নিখোঁজ হওয়ার খবরটি পাওয়া মাত্রই থানা থেকে এসআই সুবাস চন্দ্র বর্মনকে সঙ্গীয় ফোর্স সহ লাইফ জ্যাকেট,লাইট,বাঁশি ও প্রয়োজনীয় মালামালসহ পাঠিয়েছি।নিখোঁজ জেলে উজ্জ্বলকে খুঁজতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। তাকে উদ্ধারের জন্য সুনামগঞ্জ জেলা ফায়ার সার্ভিস স্টেশনের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আগামীকাল ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD