• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি

দৌলতপুরে জামিনে এসেও বাড়িঘর ছাড়া অসহায় পরিবার সংবাদ সম্মেলনে দাবি

Muntu Rahman / ৪৫৫ Time View
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

দৌলতপুরে জামিনে এসেও বাড়িঘর ছাড়া অসহায় পরিবার সংবাদ সম্মেলনে দাবি

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের মুল্লুক চাদের ছেলে ভ্যান চালক ওবাইদুল হক প্রভাবশালী দের দেওয়া মামলায় জামিনে এসেও বাড়িঘর ছাড়া। প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করলেন ওবাইদুল।

বুধবার বিকালে দৌলতপুর রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে ওবাইদুল বলেন, আমি পেশায় একজন ভ্যানচালক। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। আমি প্রায় দুই মাস আগে প্রাগপুর বাজারে ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এমত অবস্থায় এক দোকানদার আমাকে ডেকে বলে একটি গ্যাসের সিলিন্ডার নিয়ে গিয়ে পাগপুর ইউনিয়ন চেয়ারম্যান মুকুল সরকারের ভাই রিপন সরকারের বাড়িতে দিয়ে আসতে। আমার জরুরী কাজ থাকায় আমি গ্যাসের সিলিন্ডার দিয়ে আসতে না পারায় রিপন সরকার আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। পরে বিষয়টি আমি চেয়ারম্যানকে জানাই। চেয়ারম্যান কে জানানোর কারণে রিপন সরকার সহ তার লোকজন প্রাগপুর বাজারে আমাকে বেধরক মারপিট করে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এবং রিপন সরকারও আমি উভয় পক্ষই থানাতে লিখিত অভিযোগ দেই। রিপন সরকাররা প্রভাবশালী হওয়াতে তাদের মামলাটি থানা রেকর্ড করে। কিন্তু আমার দেওয়া মামলাটি রেকর্ড হয় না। পরে আমরা জামিনে আসলেও আমরা বাড়ি ঘরে যেতে পারছি না। তারা প্রভাবশালী হওয়াতে প্রশাসন তাদের পক্ষে কাজ করছে। এ বিষয়ে আইনে সহযোগিতা চাই আমরা।

 

এ বিষয়ে রিপন সরকারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কোন কথা হবে না ওদের মার কেউ ঠেকাতে পারবেনা আগে মার হবে তারপরে কোন কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD