• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৩,২০০ পিস ইয়াবাসহ নারী পুরুষ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি দৌলতপুরে কৃষকের ঘরের প্রাচীর ভেঙে গরু চুরি

কুলিয়ার শশাডাঙ্গায় ইয়ুথ এম্পাওয়ার্ড প্রকল্পের সিভিএ কমিটি গঠন 

Muntu Rahman / ৪২৯ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

কুলিয়ার শশাডাঙ্গায় ইয়ুথ এম্পাওয়ার্ড প্রকল্পের সিভিএ কমিটি গঠন

এ বি সিদ্দিক দেবহাটা সাতক্ষীরা থেকে –

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে শশাডাঙ্গায়  গ্লোবাল এফেয়ার্স কানাডা সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় উত্তরণের বাস্তবায়নে শশাডাঙ্গা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ৩০ জন সদস্য নিয়ে সিটিজেন অফ ভয়েস এ্যাকশন (সিভিএ) এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টায় শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মাও: শাহিদুর রহমান এর সভাপতিত্বে অতিথিদের বক্তব্য বলেন, বাল্যবিবাহ বাংলাদেশে একটি গুরুতর সামাজিক সমস্যা। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখানে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি। ইউনিসেফ এর তথ্যানুযায়ী বাংলাদেশে ৫৯ শতাংশ মেয়ের ১৮ বছর বয়সের আগে বিয়ে হয়। বাল্যবিবাহ মেয়েদের উপর স্বাস্থ্য সমস্যা সহ বিভিন্ন নেতিবাচক প্রভাব ফেলে। বাল্য বিবাহের কারণে তাদের শিক্ষার সুযোগ সীমিত হওয়া, গার্হস্থ্য সহিংসতা বৃদ্ধিসহ নানা ধরনের ঝুঁকি বৃদ্ধি পায় এবং যৌন ও প্রজনন–স্বাস্থ্য শিক্ষা পাওয়া আমাদের সবার অধিকার। এটা মানবাধিকার, যেটা প্রত্যেকেরই পাওয়া উচিত। আমাদের তরুণদের জীবনকে সুস্থ ও স্বাভাবিক করাটা খুব জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন, ইয়ুথ এম্পাওয়ার্ড প্রকল্প কর্মকর্তা আবু ইমরান, এসসিএফ মুরাদুল হক, সিএফ জায়েদা খাতুন, সাংবাদিক, শিক্ষক, যুবক-যুবতী, স্থানীয় সরকারের প্রতিনিধি,  সিজি সদস্য, ব্যবসায়ী, এসএমসি ও পিটিএ কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত প্রকল্প বাল্যবিবাহ প্রতিরোধ, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সেবা নিয়ে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD