• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

ডিএমপির চলমান অভিযানে হাতিরঝিলে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার’ ৫ মাদক কারবারিকে গ্রেফতার

Muntu Rahman / ৫৫৪ Time View
Update : রবিবার, ৭ মে, ২০২৩

ডিএমপির চলমান অভিযানে হাতিরঝিলে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার’ ৫ মাদক কারবারিকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। অভিযানে গ্রেফতারকৃত আসামীদের নাম- ১/ মোঃ মিজানুর রহমান ওরফে মেজু , ২/ গোলাম মাওলা ওরফে রতন, ৩/ রাজন মিয়া, ৪/ মোঃ রাজন, ৫/ মোঃ জুয়েল ওরফে জহির।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা গণমাধ্যম কর্মীদের জানান, শনিবার (৬ মে ২০২৩ খ্রি.) রাত ৮-টা ৩০ ঘটিকায় কতিপয় মাদক কারবারি হাতিরঝিল থানার বড় মগবাজার চৌরাস্তা এলাকায় ইয়াবা বিক্রি করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন।

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে এই সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর আশপাশের এলাকায় বিক্রয় করতো।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে মর্মে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। আজ রোববার (০৭ মে ২০২৩ ইং) তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।

RUHUL AMIN, DHAKA-07/05/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD