মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা নিয়মিত চলমান রেখেছেন জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) গণ। ঘটনার বিবরণ ও উদ্ধার অভিযান : নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশে চলমান মাদক ও অস্ত্র উদ্ধারের বিরুদ্ধে। জেলার বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা ধারাবাহিকতায় ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান এর তত্ত্বাবধানে ডিবি খ জোনের ইন্সপেক্টর রেজাউল ইসলাম নেতৃত্বে এসআই বিপুল হোসেন সমন্বয়ে একটি টিম বৃহস্পতিবার (২৬/১১/২০২৬) খ্রি. ০০.৩০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন ওয়াটার ওয়াকস রোড নীট কনসান গার্মেন্টস এর মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে প্রাইভেটকারসহ ২ (দুই) জন পেশাদার মাদক কারবারিকে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। মাদক উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ।
ধৃত আসামির নামঃ-
০১। মোঃ রমজান (৩২)
পিতা-মোস্তাকিন ওরফে গফুর ভান্ডরী
মাতা-মোসাঃ আয়েসা খাতুন।
০২। শান্ত (২২)
পিতা-তাইজুল ইসলাম
মাতা-হাসনা বেগম
উভয় সাং-সুমিলপাড়া বিহারি ক্যাম্প
থানা-সিদ্ধিরগঞ্জ
জেলা-নারায়নগঞ্জ।
উদ্ধারকৃত আলামত :
১। ৬০০ পিস ইয়াবা।
২। ঢাকা মেট্রা-গ ২৫-৩২২১ প্রাইভেটকার।
জেলা পুলিশ ও ডিবি পুলিশ নারায়ণগঞ্জ জেলার সকল থানা এলাকায় কঠোর নজর দারি মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন।
Devoloped By WOOHOSTBD