• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ সাভারে অটোচালকের হামলায় সাংবাদিক আবীর আহত-তীব্র নিন্দা ও প্রতিবাদ। সীতাকুণ্ডে পণ্যবাহী পিকআপ ভ্যানচাপায় এক পথচারীর মৃত্যু জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৫ গ্রাম হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩ সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত নুরুল হক আটক নিউ সোনা ইভাটায় আদালতের নির্দেশ কপি ছিঁড়ে আস্ফালন জবর দখলকারীদের নোয়াখালীর বেগমগঞ্জে যুবক হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ যশোরে বিএনপি নেতা খুন, ঘাতক শফিয়ার আটক

নোয়াখালীর বেগমগঞ্জে যুবক হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

Montu Rahman / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মু. অলি উল্লাহ ইয়াছিন

স্টাফ রিপোর্টার নোয়াখালী।

নোয়াখালীর বেগমগঞ্জে শহীদ হোসেন মনা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী।

আজ বিকেলে চৌমুহনী বাজারে নোয়াখালী – চট্রগ্রাম প্রধান সড়কে ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় সড়কে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অবরোধের দেড় ঘন্টা পর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহাবুল কবির এসে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেয়।

বিক্ষোভকারীদের দাবি, হত্যাকান্ডের ৪৮ ঘন্টা পার হলেও প্রধান খুনি ফুয়াদ, রিমন,জসিম, কাশেম, স্বপন, আবুল হোসেনকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। বিক্ষোভকারিরা দ্রুত হ্যাকারিদের দৃষ্ট্রান্তমূলক শাস্তি দাবী করেন। এসময় বক্তব্য রাখেন, নুরুল আমিন, আব্দুল মমিন, দুলাল মিয়াসহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

গত ৮ নভেম্বর রাতে হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাদু মুহুরীর বাড়ির বুল মিয়ার ছেলে শহীদ হোসেন মনাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামুন নামে আরও একজন গুরুতর আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD