• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বীরগঞ্জে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের পণ্য প্রচার ও জ্ঞান বিনিময় সম্মেলন অনুষ্ঠিত নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি করায়, ভোগান্তিতে শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব ভেড়ামারা সরকারি কলেজে নবীন বরণ ও রোভার স্কাউটস শিক্ষার্থীদের মাঝে সরঞ্জাম বিতরণ ভেড়ামারায় মিডল্যান্ড ব্যাংকের আয়োজনে তরুন উদ্যোক্তা অনুসন্ধান চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক প্রচারণামূলক কর্মশালা ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেস ট্রেন বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উখিয়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার নরসিংদীতে ঝটিকা পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের ৩৭ জন গ্রেফতার মান্দায় সাংবাদিকতার পাশাপাশি আম বাগানে লাউ চাষে বাজিমাত,

নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি করায়, ভোগান্তিতে শিক্ষার্থীরা

Montu Rahman / ১২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

‎মিজানুর রহমান রিপন:কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

‎পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর সদর ইউনিয়নের ৪৯ নং নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি প্রক্রিয়াজাত ও বিদ্যালয় ভবনের নিচে মাছ ধরার জাল মেরামতের অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।
‎১১ নভেম্বর (বুধবার) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের জমিদাতা সিদ্দিক মুন্সির ছত্রছায়ায় বিদ্যালয়ের মাঠে চিংড়ি মাছ শুকানোর কাজ চলছে।পাশাপাশি বিদ্যালয় ভবনের নিচে মাছ ধরার জাল মেরামত করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের মাঠে মাছ শুকানোর কারণে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে শ্রেণিকক্ষের পরিবেশ দূষিত হচ্ছে এবং পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
‎
‎এ ছাড়া বিদ্যালয়ের গেটের তালা ভেঙ্গে খেলার মাঠে গরু চড়ানোর অভিযোগও রয়েছে সিদ্দিক মুন্সীর বিরুদ্ধে। ফলে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে খেলাধুলা ও বিদ্যালয়ের মাঠ ব্যবহার করতে পারছে না।
‎অত্র স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাইশা আক্তার বলেন, মাছের গন্ধে আমরা ঠিকমত ক্লাশ করে পারিনা, বমি আসে। আরেক শিক্ষার্থী জানান স্কুলে মাঠে মাছ, জাল শুকানো ও গরু চড়ানোর ফলে খেলাধুলা করতে পারিনা।
‎অভিযোগের বিষয়ে জমিদাতা সিদ্দিক মুন্সীর কাছে জানতে চাইলে তিনি জানান,সে অভিযোগ অস্বীকার করে বলেন, বৃৃষ্টির সময় কিছু জেলে মাছ ও জাল স্কুল ভবনের নিচে রাখে। তবে আমি তাদের নিষেধ করেছি।
‎এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম জানান,বিদ্যালয়ের মাঠে স্থানীয় কিছু ব্যাবসায়ীরা মাছ শুটকি করছে ও জাল মেরামত করছে।আমি দেখার পর তাদেরকে বার বার নিষেধ করেছি ও আমার উপরস্থ কর্মকর্তাকে অবহিত করেছি।তিনি এসেও নিষেধ করেছেন।তবুও তারা শুনছেন না।
‎এ বিষয়ে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা দিপ শিখা জয়ন্তী বলেন,আমি প্রধান শিক্ষকের কাছ থেকে বিষয়টি জেনেছি এবং আমি নিজে গিয়ে মাছ শুকাতে ও জাল রাখতে নিষেধ করেছি। তবে তারা আমার কথাও শুনেননি। বিষয়টি আমি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করবো ও প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো।
‎স্থানীয়দের মতে, বিদ্যালয়ের মাঠ শিশুদের খেলাধুলা ও শিক্ষার পরিবেশের জন্য নির্ধারিত। সেখানে বাণিজ্যিকভাবে মাছ শুকানো, জাল মেরামত এবং গবাদিপশু চরানোর মতো কর্মকাণ্ড বন্ধ করা জরুরি।
‎এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD