কুষ্টিয়ার ভেড়ামারায় মিডল্যান্ড ব্যাংকের আয়োজনে উপজেলা ভিত্তিক তরুন উদ্যোক্তা অনুসন্ধান চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মিডল্যান্ড ব্যাংক পিএলসি ভেড়ামারা শাখার আয়োজনে উক্ত প্রচারণামূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার। সোনালী ব্যাংক পিএলসির ভেড়ামারা শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ আবুল কাশেমের সঞ্চালনায় উক্ত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ মাহমুদা সুলতানা পলি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান, সোনালী ব্যাংক পিএলসির ভেড়ামারা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাঃ জাহিদুল হক, জনতা ব্যাংক পিএলসির ভেড়ামারা শাখার ম্যানেজার মেহেদি হাসান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ভেড়ামারা শাখার ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ। উক্ত কর্মশালায় ১৭ জন বিভিন্ন ব্যাংক শাখার ম্যানেজার ও ১০০ জন উদ্যোক্তা উপস্থিত ছিলেন। দেশ জুড়ে খোঁজ হচ্ছে উদ্যোক্তা এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত কর্মশালার আবেদনের সময়সীমা ১-৩০ নভেম্বর।
Devoloped By WOOHOSTBD