• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে ঝটিকা পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের ৩৭ জন গ্রেফতার মান্দায় সাংবাদিকতার পাশাপাশি আম বাগানে লাউ চাষে বাজিমাত, দৌলতপুরে এসআরবি’র অভিযানে বিদেশি রিভলবারসহ শিহাব উদ্দীন গ্রেফতার বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি

নরসিংদীতে ঝটিকা পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের ৩৭ জন গ্রেফতার

Montu Rahman / ১০ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি

“নরসিংদীতে ঝটিকা অভিযানে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৭ জন, নগদ টাকা,মোবাইল ও অকটেন জব্দ।

নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের বিভিন্ন ইউনিটের চৌকস দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদীতে গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানায় পৃথক পৃথক অভিযান চালিয়ে নাশকতার পরকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে নগদ ১ লক্ষ টাকা এবং আলামত হিসেবে তিনটি মোবাইল ফোন, ০৬ বোতল অকটেন, রশি ও দিয়াশলাই কাঠিভর্তি ম্যাচবক্স।গত মঙ্গলবার (১০ নভেম্বর) বুধবার ১১ নভেম্বর পর্যন্ত প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনা-১: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদী মডেল থানাধীন পশ্চিম ব্রাহ্মণদী এলাকার মসজিদুল ফালাহ জামে মসজিদের সামনে থেকে তিনজনকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন— ১। শিবপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল বাতেন (৫৫), ২। শিবপুর জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান কৃষকলীগ নেতা রফিকুল ইসলাম (৪৫) এবং ৩। জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক মুন্সী (৬৫)।
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহারের জন্য রাখা নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা (৫০০ টাকার দুইটি বান্ডিল) এবং তাদের ব্যবহৃত তিনটি স্মার্টফোন (সিমসহ) জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঘটনা-২: নরসিংদী সদর মডেল থানা পুলিশের একটি টিম থানাধীন শিক্ষাচত্ত্বর মোড়ে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ৩০-৪০ জন সদস্য নাশকতামূলক কর্মকাণ্ড সম্পাদনের উদ্দেশ্যে নরসিংদী আইডিয়াল কলেজের মেইন গেটের সামনে অবস্থান করছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ০৬ জন আসামিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় ১। ০৬ বোতল অকটেন, ২। রশি ৩। দিয়াশলাই কাঠিভর্তি ম্যাচবক্স। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে, সারাদেশব্যাপী তাদের আহূত ধর্মঘট কর্মসূচি সফল করতে এবং শহরের যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে তারা উক্ত স্থানে একত্রিত হয়েছিল।
এছাড়াও পূর্বের মামলায় ০৩ জনকে গ্রেফতার করা হয়।

ঘটনা-৩: বেলাব থানা পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে দুই নেতাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। ১। বেলাব ০৮ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোঃ কফিল উদ্দিন (৪৫)-কে এবং ২। বেলাব ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম (২৮)-কে গ্রেফতার করা হয়।

ঘটনা-৪: পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত ০১ জন এবং পুরাতন মামলার আ’লীগ কর্মী ০১ জনসহ মোট ২ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

ঘটনা-৫: এছাড়াও শিবপুর ও মনোহরদী থানায় পৃথক অভিযানে ০২ জন করে মোট ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

নরসিংদী জেলা পুলিশ কর্তৃক আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে এ ধরনের চিরুনি অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে। সকল নাশকতাকারী এবং অপরাধীদের গ্রেফতারে জেলা পুলিশ সদা তৎপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD