কুষ্টিয়ার দৌলতপুরে পাট বিক্রি করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী মুকুল হোসেন এর পথরোধ করে মারধর, দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও ৪ লাখ ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ীর ছেলে ও ভাতিজা আহত হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার ১০ নম্বর দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী বাজার থেকে পাট বিক্রির টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। পথে দৌলতখালী হাজীপাড়া এলাকায় জনৈক রোকনের বাড়ির সামনে পৌঁছালে মহাবুল, বাবুল, ইরুল্লাহ সহ কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তাঁদের পথরোধ করেন।
এ সময় অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড, হাতুড়ি, জিআই পাইপ ও বাঁশের লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে ব্যবসায়ীর ছেলে মো. শিশির (১৯) ও ভাতিজা মো. হাসিব আহত হন। একপর্যায়ে আহতদের কাছ থেকে পাট বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ বিষয় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
Devoloped By WOOHOSTBD