“০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০২ রাউন্ড গুলি, ২০ রাউন্ড শট গানের কার্তুজ ও ০১টি চাইনিজ কুড়ালসহ মোল্লাকান্দির সাদ্দাম গ্রেফতার”
মুন্সীগঞ্জের সম্মানিত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ কামরান হোসেন এর তদারকিতে জেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ( ২৭.১০.২০২৬) খ্রি.তারিখ বেলা অনুমান ১৫:০০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ)মোহাম্মদ কামরুল হাসান পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) দীপক কুমার সরকার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানাধীন বাগেশ্বর সাকিনস্থ ইব্রাহীম ফকিরের পরিত্যক্ত উত্তর দুয়ারী দুতলা টিনের ঘরের দ্বিতীয় তলার পূর্ব পাশের কক্ষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। আসামী ১। সাদ্দাম মাঝি (৩২), পিতা-মন্নাফ মাঝি, মাতা-আমেনা বেগম, সাং-মধ্য মাকহাটি, মোল্লাকান্দি, থানা ও জেলা-মুন্সীগঞ্জ -এর দখল থেকে ০১ (এক) টি পিস্তল, ০১ (এক) টি ম্যাগাজিন, ০২ (দুই) রাউন্ড গুলি, ২০ (বিশ) রাউন্ড শট গানের কার্তুজ এবং ০১ (এক) টি চাইনিজ কুড়াল উদ্ধারপূর্বক উক্ত আসামী’কে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
এই ঘটনা সংশ্লিষ্ট অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।
Devoloped By WOOHOSTBD