বটিয়াঘাটায় বাদল হাওলাদার নামে এক যুবদল নেতাকে গুলি করে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চক্রাখালী বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাদল হাওলাদার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাদল হাওলাদার চক্রাখালী বাজারের একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তাঁর পিঠ ও কোমরে গুলির আঘাত লাগে। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
Devoloped By WOOHOSTBD