গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন, বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান
জানা যায়,মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত বোয়ালী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করেন, বোয়ালী ইউনিয়নে ১৪ টি পূজা মন্ডপ রয়েছে। সবকটি মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শন সময় বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বক্তব্যে বলেন,,আমরা পূজা মন্ডপ পরিদর্শন করতে এসেছি, আজ নবমী কাল দশমী, গাজীপুরে -১ আসনের এমপি মোঃ মুজিবুর রহমানের পক্ষ থেকে,আমরা বোয়ালী ইউনিয়নে প্রতিটি পূজা মন্ডপে পরিদর্শন করব, এমপি মজিবর রহমান আপনাদের সব সময পাশে আছে এবং আমিও সবসময় আপনাদের পাশে আছি থাকব।শিমুলতলা সার্বজনীন বটতলা কালী মন্দির একথা বলেন।
আরো উপস্থিত ছিলেন,বোয়ালী ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মো: নাসির উদ্দিন,বোয়ালী ইউনিয়নের কৃষক দলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়নের কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মো: আবু আহমেদ,সহ ছাত্রদল, যুবদল, ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Devoloped By WOOHOSTBD