• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয় দাউদকান্দি মডেল থানা, কুমিল্লা জেলার পুলিশ কর্তৃক বিভিন্ন মামলার আসামি গ্রেফতার ফার্মগেটে মৌমাছি ও বিষাক্ত ভিমরুলের তাণ্ডব: ঘুমের ঘরেও রেহাই পাচ্ছে না শিশুরা, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৫-এর প্রেস ব্রিফিং

দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয়

Montu Rahman / ২ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া:

কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে মিরপুর ফুটবল একাদশকে এক গোলে পরাজিত করে জয়লাভ করেছে আমদহ ফুটবল একাদশ।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় দৌলতপুর উপজেলার রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী আবিদ হাসান মন্টি সরকারের সভাপতিত্বে এবং দৌলতপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মিঠু সরকার ও সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যৌথ উদ্যোগে টুর্নামেন্টটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম রেজা মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ রেদোয়ানুর রহমান সূর্য্য সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. সহিদুল ইসলাম ওলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শের আলী সবুজ, ৯ নম্বর রিফায়েতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. মক্কেল আলী এবং রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান বকুল।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি এবং বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয় এবং সমাজে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।

বক্তারা ভবিষ্যতেও এ ধরনের সুস্থ ও ইতিবাচক ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরাও টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী ম্যাচে আমদহ ফুটবল একাদশ ও মিরপুর ফুটবল একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে আমদহ ফুটবল একাদশ। খেলাকে ঘিরে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD