দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ০৫ (পাঁচ) কেজি গাঁজা ও পরোয়নাভূক্ত আসামী-০২ (দুই) জন সহ সর্বমোট-০৩ জন আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছে কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ
অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে ও দিক-নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/মোঃ আজিজুল ইসলাম, এসআই (নিঃ)/দিবাকর বড়য়া, এএসআই (নিঃ)/প্রিয়ব্রত সঙ্গীয় ফোর্সসহ রবিবার (১৮/১০/২০২৬) তারিখ ১০.৪০ ঘটিকার সময় দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দি পৌরসভাস্থ দক্ষিন সতানন্দি সাকিনে দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার ১০০ গজ পশ্চিম দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে রাস্তার উপর চেকপোষ্ট করিয়া আসমী ১. রনজিদা বেগম (৫০), পিতা: মৃত কদম আলী, স্বামী: মৃত আতাহার মল্লিক, ঠিকানা: স্থায়ী: (বিলকুল (মল্লিক বাড়ী), পোঃ কাঠালতলা), থানা- কচুয়া, জেলা-বাগেরহাটকে একটি ব্যাগের ভিতর মোট-০৫ কেজি গাজা সহ গ্রেফতার করে এবং পরোয়ানাভূক্ত আসামী ২. সাগর মিয়া(২৬), পিতা- মোঃ সেলিম মিয়া, সাং- মালিগাও, ৪নং ওয়ার্ড, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা, ৩. বিপ্লব সরকার (২৮), পিতা- মোঃ মনির হোসেন, সাং- দৈয়াপাড়া, থানা দাউদকান্দি, জেলা- কুমিল্লা দেরকে গ্রেফতার করেন।
আসামীদেরকে ভিন্ন ভিন্ন মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
Devoloped By WOOHOSTBD