• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ঢাকায় ডিবি পুলিশের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ পেশাদার ১ মাদক কারবারী গ্রেফতার পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ গাঁজাসহ আটকের পর ছাত্রদল থেকে বহিষ্কার শাকিল ইয়াবা সেবনের দায়ে সোনারগাঁয়ে ২ জনের অর্থ ও কারাদণ্ড প্রদান করা হয় বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ বন্দরে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ক্ষতি গ্রস্ত প্রায় ৫০ লাখ টাকা ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু

সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু

Montu Rahman / ৫ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধি।।

সারাদেশের ন্যায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসব।
১৬ অক্টোবর শুক্রবার থেকে শুরু হয়েছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।সব প্রস্তুতি সম্পন্ন শেষে দুর্গাষষ্ঠীর মধ্য দিয়ে ৫দিনব্যাপী শুরু হয়েছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।আগামী বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ ধর্মীয় উৎসব।বাংলা পঞ্জিকা অনুযায়ী শনিবার ও রবিবার মহাসপ্তমী তিথির আনুষ্ঠানিকতা পালিত হবে। এ সময় দেবী দুর্গার বিভিন্ন রূপের প্রতীক হিসেবে নয়টি উদ্ভিদকে স্নান করিয়ে পূজা করা হয়,যা নবপত্রিকা পূজা নামে পরিচিত।সোমবার উদযাপিত হবে মহাষ্টমী।এ দিনের অন্যতম আকর্ষণ হলো সন্ধিপূজা,যা অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয়। পরদিন মহানবমীতে দেবীর পূজার শেষ পর্যায়ের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং দেবীকে ভোগ নিবেদন করা হবে।উৎসবের শেষ দিনে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানাবেন। এ সময় নির্ধারিত নদী,পুকুর বা জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।পঞ্জিকা অনুযায়ী এবার দেবী দুর্গার আগমন ও গমনের বাহন নিয়ে বিশেষ তাৎপর্য রয়েছে বলে জানিয়েছেন বাড়বকুণ্ড শ্রীশ্রী কালীমন্দিরের একজন পুরোহিত।সীতাকুণ্ড পূজা উৎসব পরিষদের সভাপতি অমল ধর কনক বলেন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার উৎসাহ ও সহযোগিতা প্রদান করছে।সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পূজামণ্ডপ পরিদর্শন করছেন এবং সার্বিক সহযোগিতা করছেন।এ জন্য তিনি পূজা কমিটির পক্ষ থেকে বাংলাদেশ সরকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD