গত বৃহস্পতিবার ১৫/১০/২০২৬ খ্রি. বিকাল ১৭.৩৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা এলাকা হতে ০১টি ব্যাটারী চালিত অটোরিক্সা আটক করে। অটোরিক্সাটি তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ক,ভারতীয় অলিভ অয়েল ৫২০ (পাঁচশত বিশ)।বোতল।খ, স্কিনশাইন ক্রিম ২৮০ (দুইশত আশি) পিস।, গ, Dabur Amla Hair Oil ২০ (বিশ) বোতল, ঘ, Dabur Vatika Enriched Coconut Hair Oil ২০ (বিশ) বোতল উদ্ধারসহ ০১ জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ গাজী মিয়া
পিতা-মৃত বুধু মিয়া,
বর্তমান সাং-দক্ষিণ পৈরতলা
থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
স্থায়ী সাং- আখাউড়া মসজিদপাড়া
থানা- আখাউড়া
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD