• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ একদিনে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে অভিযুক্ত গ্রেফতার ৯২ জন তাহিরপুর বাদাঘাট বাজারে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার আত্রাইয়ে আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ সীতাকুণ্ডে ৭টন ইলিশ জব্দ ও ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ফতেপুর ও সলুকাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু দেশীয় অস্ত্রসহ ডাকাতি ও ছিনতাইকারী দলের ৪ জন গ্রেফতার জামালগঞ্জে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভা কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে

তাহিরপুর বাদাঘাট বাজারে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত

Montu Rahman / ২ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আমির হোসাইন

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে ঐতিহাসিক সীরাতুন্নবী ﷺ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ অক্টোবর (সোমবার) বাদাঘাট বাজারের চাউলপট্টিতে আয়োজিত এ মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মাহফিলে সভাপতিত্ব করেন পৈলনপুর টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা মঈনুদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন ঘাগটিয়া হুসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ, তাহিরপুর উপজেলা কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা সফি উল্লাহ এবং বাদাঘাট রহমানিয়া আলিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা তাজুল ইসলাম।

মাহফিলে প্রধান আলোচকসহ সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা তাফাজ্জুল হক আজিজ, পীরজাদা মুফতী শাহ ওয়ালিউল্লাহ সোবহানী, মুফতী আলী আকবর সিদ্দিকী, হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম এবং ক্বারী মাওলানা মাহদী আল-হাসান জামালগঞ্জী।

আলোচকরা তাঁদের বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবনাদর্শ, সুন্নাহর অনুসরণ, উত্তম চরিত্র গঠন এবং মানবকল্যাণে তাঁর শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনের সর্বক্ষেত্রে রাসুলুল্লাহ ﷺ-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান তাঁরা।

মাহফিল সফলভাবে সম্পন্ন করতে বাদাঘাট বাজারের ব্যবসায়ীবৃন্দ, বাদাঘাট বাজার বণিক সমিতির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। তাঁদের শ্রম, সময়, পরামর্শ ও সার্বিক সহযোগিতার ফলে মাহফিলের কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে এম. এইচ. ইয়াহিয়া এবং সদস্যসচিব হিসেবে এম. সালমান আহমদ সুজন দায়িত্ব পালন করেন।

পরিশেষে, আয়োজকরা মহান আল্লাহ তাআলার দরবারে মাহফিলের সঙ্গে সংশ্লিষ্ট সবার শ্রম, সহযোগিতা ও দ্বীনি খেদমত কবুলের দোয়া করেন। পাশাপাশি সবার রিজিকে বরকত এবং দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD