• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি মুন্সীগঞ্জের জোড় পুকুরপাড়ায় ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” সোনারগাঁওয়ে ২৯ বোতল ফেন্সিডি সহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী আল আমিন গ্রেফতার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা তিন আসামি গ্রেফতার সীতাকুণ্ড মডেল থানার ওসি আবারো জেলার শ্রেষ্ঠ নির্বাচিত

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Montu Rahman / ১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:

 

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

(১৭ই সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর হিজলতলী আসুকা পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন ,টাঙ্গাইল সদর আদালত পাড়া ১৩ নং ওয়ার্ডের আব্দুস সালাম মিয়ার ছেলে সামিউল আল আরাফাত(১৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে সামিউল রওনা দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী আশুকা পাম্প এলাকায় পৌঁছালে মোটরসাইকেল টি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে যায়।
পরে পিছন দিক থেকে ঢাকা দ্রুতগামী একটি ট্রাক সামিউল এর উপর দিয়ে ওঠে পালিয়ে যায়। ওই সময় ট্রাকটির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে সামিউল এর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে নাওজোর সালনা হাইওয়ে পুলিশের সদস্য দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যায়। মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একজনের মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন নাওজোর সালনা হাইওয়ের থানার অফিসার ইনচার্জ জাফর আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD