• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ বটিয়াঘাটায় ক্লিনিকে মোবাইল কোর্ট, ৪০ হাজার টাকা জরিমানা ও সিলগালা সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হক শুকুর ভূইয়া রাজধানী ঢাকা থেকে র‍্যাব ১০ এর অভিযানে ৪৪৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার সীতাকুন্ড উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সাথে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সৌজন্যে সাক্ষাৎ জনগণের সহায়তায় আন্ত:জেলা ছিনতাইকারী দেশিয় অস্ত্র রাম-দা সহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার ও ফেরত আনয়ন ৫৩ বিজিবি’র সফল তৎপরতা বান্দরবানে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০,০০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ ০১ জন আটক

রাজধানী ঢাকা থেকে র‍্যাব ১০ এর অভিযানে ৪৪৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

Montu Rahman / ২ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ী হতে প্রায় ১ লক্ষ ৩৩ হাজার টাকা মূল্যমানের ৪৪৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল গত শনিবার ( ১২/০৯/২০২৬) তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৩০ ঘটিকায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক চক্রের ১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল শনিবার ( ১২/০৯/২০২৬) তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৩০ ঘটিকায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় ৪৪৫ (চারশত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ১,৩৩,৫০০/- (এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশত টাকা), সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ রাহাত (২৫), পিতা— মোঃ আক্তার হোসেন, সাং— দঃ বানিপুর, থানা— বেতাগী, জেলা- বরগুনা বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ১টি মোবাইল ফোন, মাদক ক্রয় বিক্রয়ের নগদ- ৩,১০০/- (তিন হাজার একশত টাকা), ১টি লোহার তৈরী পিস্তল সদৃশ লাইটার, এবং ১টি ওজন মাপার ডিজিটাল মেশিন জব্দ করা হয়।

প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাক হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD