• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত “মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার” নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি: হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ডাকাত ছিনতাইকারী সহ ৫ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ৮৭ জন মাদকসেবী গ্রেফতার সীতাকুণ্ডে উপজেলা সমবায় দপ্তরে নিবন্ধন কৃত সমিতি সংখ্যা ৭৯টি তারমধ্যে নিস্ক্রিয়৩৪ টি।।প্রায় ঘটছে গ্রাহকের টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশনে স্বস্তি হাজারো কৃষকের মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার

Montu Rahman / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু

​নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ব্ল্যাকমেইলিং ও হানিট্র্যাপ চক্রের মূল হোতা নারীসহ চারজন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ভিকটিমের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।
​পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকার এক স্কুল শিক্ষকের সাথে পূর্ব পরিচিত একই গ্রামের মোছাঃ চামেলি আক্তার মিলির গত ২৫ আগস্ট বিকেলে ফোনে কথা হয়। মিলি তাকে জরুরি কথা বলার কথা বলে নওগাঁ শহরের নিজ বাসায় ডেকে আনেন। শিক্ষকের সরলতার সুযোগ নিয়ে বাসায় পৌঁছানোর পর মিলি ও তার সহযোগীরা তাকে ঘরে আটকে ফেলে এবং মারধরের ভয় দেখিয়ে নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে আসামিরা ওই শিক্ষককে জিম্মি করে ৩০০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর এবং ২ লাখ টাকার চেকে সই করিয়ে ছেড়ে দেয়।
​ঘটনার পর ভিকটিম নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে। এরপর বিরামহীন অভিযান চালিয়ে নওগাঁর বিভিন্ন স্থান থেকে চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলো:
​মোছাঃ চামেলী আক্তার মিলি (৪৫): স্বামী- মৃত হামিদুর রহমান, সাং- কোমাইগাড়ি পূর্বপাড়া, থানা ও জেলা- নওগাঁ সদর।
​মোঃ রাকিব হাসান (২৯): পিতা- মোঃ নান্টু প্রামানিক, সাং- বেড়াহাসন, থানা- আত্রাই, জেলা- নওগাঁ।
​মোঃ সোহরাব হোসেন (২৬): পিতা- মোঃ সেকান্দর আলী, সাং- নিহনপুর পূর্বপাড়া, থানা- বদলগাছি, জেলা- নওগাঁ।
​মোঃ নাঈম হোসেন (২৫): পিতা- মোঃ সামসুল ইসলাম, সাং- ফুটানিগঞ্জ, থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া।
​নওগাঁ সদর থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃতরা একটি আন্তঃউপজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে মানুষকে নানা কৌশলে প্রলোভন দেখিয়ে ও ফাঁদে ফেলে নির্জন স্থানে ডেকে আনত। পরবর্তীতে আপত্তিকর ছবি তুলে বা ভয়ভীতি দেখিয়ে বিপুল অঙ্কের টাকা ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিত।
​গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD