• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন

Montu Rahman / ৯৩ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের গোন্ডারঝ গ্রামের
মফিজ উদ্দিনের ছেলে মালয়েশিয়া প্রবাসী মো. নজরুল ইসলাম দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার পর তার মরদেহ দেশে আনা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) নিজ বাসভবনে মরদেহ পৌঁছানোর পর জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। নজরুল ইসলামের জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ধলু, বীরগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস।

এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক গোলাম আজম খান, বীরগঞ্জ উপজেলা সভাপতি মো. মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মো. ফয়েজুল্লাহ ফয়েজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানাযা শেষে মরহুম মো. নজরুল ইসলামের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। পরে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD