• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আশ্রয় হতে পারে বাংলা স্যাটেলাইট সিটি পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন সরিষাবাড়ীতে ভূমিদস্যু মন্টুর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বীরগঞ্জে এসএসসি উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত চরবাগডাঙ্গায় বিএনপি নেতা আজিজুলের অফিস-বাড়িতে ভাঙচুর, লুটপাটের অভিযোগ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লার বিশেষ অভিযানে ৬টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ জন গ্রেফতার সরিষাবাড়ীতে আওয়ামীলীগ কর্মীর হুকুমে ভ্যান গাড়ি ছিনতাই কালিয়াকৈরে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা লাইসেন্স বিহীন গাড়িটি মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় শ্রমিক কল্যাণ এর উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়। মোটরসাইকেলে মাদক বহন; ৪৯৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার করে আশুগঞ্জ থানা পুলিশ

সরিষাবাড়ীতে ভূমিদস্যু মন্টুর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Muntu Rahman / ২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি,

জামালপুর সরিষাবাড়ীতে ন্যায়বিচার ও ভূমিদস্যু মোয়াজ্জেম হোসেন মন্টুর গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী । শনিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের সাধারণ মানুষ জনজীবন অতিষ্ঠ করে তোলা ভূমিদস্যু মোয়াজ্জেম হোসেন মন্টুর শাস্তির দাবিতে ভুক্তভোগী এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে সড়কে প্রায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, গেন্দারপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন মৌলভীর ছেলে পশু চিকিৎসক মোয়াজ্জেম হোসেন মন্টু দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমিজমা জবরদখল, কম জমি কিনে বেশি দলিল করা, মিথ্যা ও ভুয়া মালিক সাজিয়ে জমি কেনা, স্থানীয়দের মারধর ও হুমকি-ধামকি দিয়ে আসছেন । ভুক্তভোগীদের অভিযোগ, তাদের পৈত্রিক সম্পত্তি কিংবা কেনা জমির ওপর মোয়াজ্জেম হোসেন মন্টু ও তার লোকজন অন্যায়ভাবে অধিকার খাটিয়ে তাদের বিভিন্নভাবে হয়রানি করছে। অবশেষে এর প্রতিবাদ ও প্রতিকার চেয়ে রাস্তায় নেমেছেন গ্রামবাসীরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ভুক্তভোগী জাহিদ হাসান সৌরভ, নাজমা বেগম, জালাল মিয়া, সাইদুর রহমান মানিক, লোকমান হোসেন প্রমুখ। এসময় তারা মোয়াজ্জেম হোসেন মন্টুর কঠোর সমালোচনা করে বলেন মন্টু এলাকার একজন চিহ্নিত ভূমিদস্যু’। তিনি দীর্ঘদিন ধরে অনবরত এসব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এসময় বক্তারা দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আইনের আওতায় আনার দাবি জানান। একই সাথে ভুক্তভোগীদের জমি ফিরিয়ে দেওয়ার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর আবেদন জানান তারা।

স্থানীয় প্রশাসন এই অভিযোগগুলো কতটা আমলে নেবে এবং কত দ্রুত ব্যবস্থা নেবে, সেটাই এখন দেখার বিষয়। গ্রামবাসীরা বলেন, ন্যায়বিচার পাওয়া তাদের অধিকার এবং তারা এই অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD