নওগাঁর মহাদেবপুরে রামরায়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মো. মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হারুনুর রশীদ।
সমাবেশে বক্তারা বলেন, সন্তানকে শুধু মাদ্রাসায় পাঠালেই অভিভাবকের দায়িত্ব শেষ হয় না। তার পড়াশোনা, সময়মতো মাদ্রাসায় উপস্থিতি, চলাফেরা ও বন্ধু-বান্ধবের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। পাশাপাশি নৈতিক শিক্ষায় সন্তানকে উদ্বুদ্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আচরণগত ও নৈতিক উন্নয়নও সম্ভব।
অভিভাবকরা বলেন, শুধু ভালো ফলাফল নয়, সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবক উভয়ের সমন্বিত ভূমিকা প্রয়োজন। বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে শিক্ষক-অভিভাবক একসঙ্গে কাজ করলে তা সহজেই সমাধান করা সম্ভব।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা এবং তাদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়াতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD