• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর, বাঁচার জন্য ফোন করলেন ৯৯৯ নম্বরে ধামইরহাটে নারী হত্যা: ১২ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার কুমিল্লা জেলার বিভিন্ন থানায় মাদক বিরোধী অভিযান ইয়াবা গাঁজা মদ,ইস্কাপ সহ ৯০ জন গ্রেফতার মহিপুুরে কারিতাসের আয়োজনে কেঁচোসার (ভার্মিকম্পোস্ট) উৎপাদন, বাজারজাতকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। বাঁশখালী থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিজয়নগরে ৪০ চল্লিশ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার নওগাঁ ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারী গ্রেফতার চায়না দুয়ারী’ রিং জালের ছড়াছড়ি, অস্তিত্ব সংকটে দেশীয় মাছ,অবশেষে অভিযান পরিচালনা করে জাল পুড়িয়ে ধ্বংস কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর

বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর, বাঁচার জন্য ফোন করলেন ৯৯৯ নম্বরে

Muntu Rahman / ১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুর সংবাদদাতা

গত বুধবার (১৯ আগস্ট ২০২৬) বুধবার) গাজীপুর সদর থানাধীন কড্ডা এলাকার নির্মাণাধীন একটি পাওয়ার-প্ল্যান্ট থেকে কামরুল নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার এক বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট এবং অগ্নিদগ্ধ অবস্থায় গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে আছে। তিনি ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। ৯৯৯ তাৎক্ষনিকভাবে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল হিমানীশ বড়ুয়া এবং বিষয়টি কলার এবং সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মোঃ আল আমিন। ঘটনাসূত্রে জানা যায়, কলার এবং তার একজন সহযোগী জিহাদ (১৮) দুইজন মিলে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে জিহাদ বিদ্যুৎস্পৃষ্ট এবং অগ্নিদগ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। কলার জানান তিনি নিজেও বিদ্যুতস্পৃষ্ট হন তবে তার আঘাত ততটা গুরুতর নয়।

৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদ্বয়কে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন মেডিক্যাল হাসপাতালে নিয়ে ভর্তি করে দেয়। উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের লিডার বৌদ্ধদেব সরকার ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD