• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁ ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারী গ্রেফতার

Montu Rahman / ৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নওগাঁ সংবাদদাতা

পুলিশ সুপারের নির্দেশ ডিবি নওগাঁ এর মাদক বিরোধী অভিযান : দুই কেজি গাজা সহ একজন গ্রেফতার।

গত মঙ্গলবার (১৮-০৮-২৬) তারিখ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম পত্নিতলা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পত্নিতলা থানাধীন আমাইর ছয় ঘাটি পাড়া একটা বাড়িতে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম বেলা ২টা ৩০ ঘটিকায় গ্রাম আমাইর ছয় ঘাটি পাড়া থানা পত্নিতলা জেলা নওগাঁ এর বাড়ির সামনে একজন ব্যাক্তিকে আটক করে তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ কালে আটককৃত ব্যাক্তি তার নাম রিফাত হোসেন (২৫) পিতা আ: রাজ্জাক মাতা রোমেলা বেগম গ্রাম আমাইর ছয় ঘাটি পাড়া থানা পত্নিতলা জেলা নওগাঁ বলে জানায়। আটককৃত আসামি রিফাতের হাতে থাকা বাজার করা ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো এক কেজি গাজা উদ্ধার করা হয়। আসামি কে উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদ করে অপর এক বাড়িতে উপস্থিত লোকজনের সামনে শয়ন কক্ষের খাটের নিচ থেকে আরো এক কেজি গাজা উদ্ধার করে জব্দ করা হয়।

এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে পত্নিতলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিআারের আওতায় আনার মাদক দ্রব্য মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD