ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী ‘রয়েল টার্চ ‘ অ্যাপার্টমেন্ট নামীয় ভবনের পঞ্চম তলায় গত শনিবার ( ১৫-০৮-২০২৬) খ্রি: ১৫:৩০ থেকে ১৮:৪৫ ঘটিকার সময়ে অভিযান চালিয়ে আসামিূের আটক করা হয়। অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭) বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম আওয়ামী লীগের জেলা পরিষদের সদস্য এর নেতৃত্বে ১৫(পনের) জন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্যগন ঘটনার তারিখ ও সময়ে ১৫ই আগস্ট উপলক্ষে আলোচনা করার জন্য জড়ো হয়।একত্রিত হয়েছে মর্মে সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করে ডবলমুরিং থানা-পুলিশ মূল নেতৃত্বদানকারী ১)অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭)-বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার
বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম আওয়ামী লীগের জেলা পরিষদের সদস্য,
২) মোঃ ইস্কান্দার মির্জা- হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক,
৩) শুভ আইচ – চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক,
৪) কামেলা খানম রুপা- চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ন আহ্বায়ক,
৫) সুজলা অন্তরা – চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক,
৬) শারমিনা ইয়াসমিন নিশু-চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সহ সদস্য
৭) সঞ্জয় কান্তি নাথ,
৮) এসএম সালাউদ্দিন,
৯) আহসান আবিদ,
১০) সুলতান মাহমুদ জিদান,
১১) পার্থ প্রতিম নন্দী,
১২) যীশু রায় চৌধুরী,
১৩) মশিউর রহমান আবীর,
১৪) আয়েশা হেভেন এবং
১৫) মোহাম্মদ জাকির হোসেনদের গ্রেপ্তার করে।
এই সংক্রান্তে ডাবলমুরিং থানার মামলা নাম্বার ১২ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে প্রেরন করা হয়।
Devoloped By WOOHOSTBD