• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ স্কাউটের উদ্যোগে কুমারখালীতে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর পত্নীতলায় ৯৪ কেজির কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক ভাবে দুটি অভিযান পরিচালনা করে নারী পুরুষের নিকট ইয়াবাসহ দুই আটক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়ক নির্মাণকাজের উদ্বোধন নাচোলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১ তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৩০ পিস ইয়াবা সহ ১জন মোটরসাইকেল আরহী আটক।

সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার বিচার চেয়ে মামলা করায় পিতাকে পিঠিয়ে হত্যার অভিযোগ গ্রেফতার ১

Muntu Rahman / ৭ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

“নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার বাদী বাবাকেও পিটিয়ে হত্যার সাথে জড়িত প্রধান আসামি নোবেল’কে, গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।”

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ- ডাকাত, মাদক চোরাচালানকারী, অপহরণকারী, প্রতারক ও হত্যাকান্ডের অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও সাম্প্রতিককালে চাঞ্চল্য সৃষ্টিকারী কয়েকজন শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে র‍্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায় যে, গত ১৭ জুলাই, ২০২৬ ইং তারিখ রোজ শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু দুর্বৃত্তরা নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডস্থ চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় বৃদ্ধ ফজলুল হক (৬৫)’কে পিটিয়ে গুরুতর আহত করে । পরে ১৯ জুলাই, ২০২৬ ইং তারিখ রোজ রবিবার সকালে নাসিক ৮নং ওয়ার্ডস্থ চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। নিহত ফজলুল হক সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডস্থ চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকার হাবিবুর রহমানের ছেলে। আসামি নোবেল এবং তার সহযোগী রবিন, মিলন ও অনন্ত মিলে নিহত বৃদ্ধাকে বেধড়ক মারধর করেন। ঘাতকদের অতিরিক্ত মারধরে ভিকটিম গুরুতর আহত হওয়ার পর খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৯ জুলাই, ২০২৬ ইং তারিখ রোজ রবিবারে তিনি মৃত্যুবরণ করেন। উক্ত বিষয়ে নিহতের মেয়ে বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামালাটি রুজু হওয়ার পর হত্যার ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। উল্লেখ্য যে, প্রায় এক বছর আগে নিহত ফজলুল হকের ছেলে ফারুক হত্যাকাণ্ডের শিকার হন। ওই মামলার বাদী ছিলেন তার বাবা ফজলুল হক।

৩। এরই পরিপ্রেক্ষিতে, র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত রবিবার ( ২ আগস্ট, ২০২৬) খ্রিঃ তারিখ আনুমানিক রাত ১০:০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত মামলার ঘটনায় জড়িত এজাহারনামীয় ১ নং আসামি মোঃ নোবেল (৩০), পিতা-রমজান শেখ, মাতা-রেহানা বেগম, সাং-শান্তিনগর ক্যানেলপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আইন অনুযায়ী বিচার চেয়ে আদালতে প্রেরণ করে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD