• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে উপজেলা সমবায় দপ্তরে নিবন্ধন কৃত সমিতি সংখ্যা ৭৯টি তারমধ্যে নিস্ক্রিয়৩৪ টি।।প্রায় ঘটছে গ্রাহকের টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশনে স্বস্তি হাজারো কৃষকের মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মহিপুরে উপজেলা ভিত্তিক ‘ম্যাথ মায়েস্ট্রো প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত। কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেফতার: তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

ভেড়ামারা সরকারি কলেজে আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন  ও স্মারকলিপি প্রদান

Yeasir Arafat Mifta / ৬০৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

ভেড়ামারা সরকারি কলেজে আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে  মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজে আর্থিক অনিয়ম ও বিভিন্ন সেবার নামে ফিস নেয়ার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ ভেড়ামারা কলেজ শাখার উদ্যোগে আজ বেলা ১১টার দিকে অধ্যক্ষের অফিসের সামনে প্রতিবাদ জানানোর পরে কলেজ চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল এবং ভেড়ামারা ডাকবাংলোর সামনে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এর নিকট স্মারকলিপি প্রদান করেন।
বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সাজেদুল ইসলাম তুহিন তার লিখিত অভিযোগে বলেন, গত ২০২১-২২সেশনে আইডি কার্ড বাবদ ১০০ করে ৯০০ টাকা করে ছাত্র ছাত্রীদের থেকে নিলেও অদ্যবধি পর্যন্ত কোন কার্ড দেয়া হয়নি। এছাড়াও বিভিন্ন খ্যাত বাবদ ১৫ টি বিষয়ে ৭২৫ টাকা করে প্রায় ৯০০ জন ছাত্র ছাত্রীদের থেকে প্রায় ৬৫২০০০ টাকার ও বেশী টাকা নিয়েছে। রোভার স্কাউটস ফিস, উন্নয়ন তহবিল, অনলাইন ফিস, নবায়ন ফিস, বিদ্যুৎ বিল বাবদ ৫ বিষয়ে প্রায় ২০১০০০টাকা নেওয়া হয়েছে। এছাড়াও ভর্তি ফরম বাবদ ৫০ টাকা করে নিলেও কাউকে তার রশিদ অদ্যবধি পর্যন্ত দেয়নি।
তারা তদন্ত সাপেক্ষে অডিট এর মাধ্যমে কলেজে আর্থিক অনিয়ম ও দুর্নীতি বাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
এবিষয়ে ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়ের নিকট বিষয় টি সম্পর্কে জানতে চাইলে তিনি এই প্রতিবেদক কে জানান, ঘটনা ঠিক না, বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সাজেদুল ইসলাম তুহিন আমার থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবী করেন। আমি না দেওয়ায় বহিরাগত ছাত্র হওয়া সত্ত্বেও কলেজ ক্যাম্পাসে এসে উস্কানিমূলক কর্মকাণ্ড করছে।
১০ হাজার টাকা চাঁদা চাওয়ার বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সাজেদুল ইসলাম তুহিন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা অপবাদ। আমরা কলেজের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার নামে এমন মিথ্যাচার করেছে। আমরা সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অডিটের দাবী জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD