• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক

Montu Rahman / ১১৯ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

‎স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ ‎তাহিরপুরের যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে প্রশাসনের করা অভিযানে বালু ও ড্রেজার খেকো সিন্ডিকেট চক্রে হামলার ঘটনা ঘটেছে। আজ ২৫ জুলাই শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারুখ আলম শান্তনুর নেতৃত্বে পুলিশের একটি দল যাদুকাটা নদীর জামালের চড়ে অবৈধভাবে বালু উত্তলনে ব্যবহৃত কয়েকটি ড্রেজার মেশিন ও একজনকে আটক করে।
‎
‎পরে আটককৃত সহ ড্রেজার মেশিন নিয়ে যাওয়ার সময় খাসতাল গ্রামের যুবলীগ নেতা ডেভিল ড্রেজার মাসুক সর্দার ও তার ম্যানেজার একই গ্রামের আবুল হোসেন, ডালারপাড় গ্রামের ড্রেজার জামালসহ ২৫/৩০ জনের একটি বালু খেকো সিন্ডিকেট চক্র অভিযানে থাকা উপজেলা সহকারী কমিশনার ভূমি শারুখ আলম শান্তনুসহ নৌ পুলিশ সদস্যদের উপর অনবরত পাথর ছুড়তে থাকে।
‎
‎এ সময় অভিযানে থাকা কয়েকজন পুলিশ সদস্য আহত হলে পরিস্থিতি বেগতিক দেখে অভিযানে থাকা সদস্যরা একটি ড্রেজার মেশিন নিয়ে ছলে আসে।
‎
‎স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই প্রশাসনের নিষেধাজ্ঞ অমান্য করে দীর্ঘদিন ধরেই খাসতাল গ্রামের ডেভিল যুবলীগ নেতা ড্রেজার মাসুক সর্দার ও তার ম্যানেজার আবুল মিয়া, ড্রেজার জামালের নেতৃত্বে ৮ থেকে ১০ টি রেজার মেশিন দিয়ে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে করে আসে।
‎
‎এ বিষয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারুখ আলম শান্তনুর আহত হওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, নৌ পালিশ একটা ড্রেজার আটক করার পর কিছু লোক আমাদের উপর আক্রমন করার চেষ্টা করছিল। এর আগেই আমারা ছলে আসছি। এ বিষয়ে নৌ পুলিশ বাদি হয়ে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD