• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

কোটালীপাড়ায় মামলার আসামী জেল হাজতে যাওয়ায় বাদীর বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ

Montu Rahman / ৯২ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

স্টাফ রিপোটার:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মারধর করে গুরুতর জখমের মামলার আসামী জেল হাজতে যাওয়ায় বাদীর বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে| গত রবিবার উপজেলার কুশলা ইউনিয়নের বানিয়ারী গ্রামে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে| এ ঘটনায় রিনা চৌধুরী বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন| সরজমিন বানিয়ারী গ্রামে গিয়ে জানা গেছে, বানিয়ারী গ্রামের মমিনুল ইসলামের স্ত্রী রিনা চৌধুরীর সাথে প্রতিবেশি জুলফিকার চৌধুরীর ছেলে কাইয়ুম চৌধুরী(৫০) ও রহিম চৌধুরীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল| তারই জের ধরে গত ১ জুলাই কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে রহিম চৌধুরী নজরুল ইসলাম চৌধুরী (৫৫), সাগর চৌধুরী (৩১), রনি চৌধুরী (২৩), বাবু চৌধুরী(৩৩) সহ একদল লোক রিনা চৌধুরীর বাড়ীতে হামলা চালায়| এ সময় রিনা চৌধুরীর ছেলে আরাফাত চৌধুরী তাদের বাধা দিলে তারা তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করেন| এ ঘটনায় রিনা চৌধুরী গোপালগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করলে বিচারক কোটালীপাড়া থানাকে তদন্ত করে মামলা রেকর্ড করার নির্দেশ দেন| কোটালীপাড়া থানার এসআই সুবীর মামলা তদন্ত শেষে সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করায় বিচারক আসামীকে সাগর চৌধুরীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন| সাগর চৌধুরী জেল হাজতে জাওয়ায় অন্যান্য আসামীরা ক্ষিপ্ত হয়ে মামলার বাদী রিনা চৌধুরীর বাড়ীতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে| এ সময় তারা রিনা চৌধুরীর ঘর থেকে সোনার চেইন, নগদ দুই লক্ষ টাকা, ফ্রিজ সহ ঘরের বিভিন্ন আসবাব পত্র লুটপাট করে নিয়ে যায়| ঘটনার পর রিনা চৌধুরী বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন| ঘটনা জানতে হামলাকারীদের বাড়ীতে গিয়ে কাহাকেও খুজে পাওয়া যায় নি|

কোটালীপাড়া থানার এসআই সুবীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রিনা চৌধুরী আদালতে মামলার তদন্তের দায়িত্ব পেয়ে তদন্ত কাজ শুরু করি| ঘটনা সত্যতা পাওয়ায় আমি ৫জন কে অভিযুক্ত করে কোর্টে প্রতিবেদন দাখিল করিয়াছি| এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহামুদ এর কাছে জানতে তার ফোনে বার বার কল দেওয়া হলেও তিনি ফোনটি রিসিভ করেননি|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD