নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে মুক্তিপণ আদায়কারী একটি চক্রের দুই তরুণীসহ চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ১৪ এপ্রিল রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) ও পত্নীতলা থানার ওসির নেতৃত্বে নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চক্রটি ফেসবুক পেজ ও ইমো অ্যাপের মাধ্যমে ভিকটিমদের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে এনে মারধর, নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করত।
গ্রেফতারকৃতরা হলেন মাহফুজুর রহমান বাঁধন (২৬), মমিনুর ইসলাম (২২), রুমা খাতুন (২০) ও সাদিয়া আক্তার মায়া (১৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপার তরুণদের এ ধরনের হানিট্র্যাপ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
Devoloped By WOOHOSTBD