• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক

Muntu Rahman / ৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আমির হোসাইন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা দাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রাম থেকে মরণ নাশক ইয়াবা সেবনকারী ও ব্যবসায়ী মোদেরগাও গ্রামের সোহাগ মিয়াসহ ৩ জনকে আটক করেছে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা।

মঙ্গলবার ভোররাতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল মিয়ার নেতৃত্ব পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন বাদাঘাট ইউনিয়নের মোদেরগাও গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে সোহাগ মিয়া(৩৬),মোল্লাপাড়া গ্রামের ময়না মিয়া(৪০),পিতা মতিউর রহমান এবং একই গ্রামের মৃত আক্কল আলীর ছেলে রয়েল মিয়া(৩৫)। সাথে দুটি ইয়ামা কোম্পানী আরোয়ান- ৫ লাইসেন্স বিহীন চোরাই মোটর সাইকেল আটককৃতদের বাড়িতে রয়েছে। তারা এসব চোরাই মোটর সাইকেল রাতের অন্ধকারে অবৈধ কাজে ব্যবহার করা হয়ে থাকে বলে স্হানীয় একাধিক লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান।
আটককৃত তিনজনকে বর্তমানে বাদাঘাট পুলিশে ফাঁড়িতে রাখা হয়েছে।
তবে স্হানীয় একাধিক সূত্র জানায়,রফাদফার মাধ্যমে আটককৃত তিনজনকে ছেড়ে দেয়ার পায়তারা চলছে বলে জানা যায়। এদিকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সরকার জিরো ড্রলারেন্স নীতিতে অটল। এজন্য আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে প্রতিটি এলাকায় জনগনকে নিয়া সভা সেমিনার করা হচ্ছে। কিন্ত কিছু র্দূনীতিবাজদের আশ্রয়ে প্রশ্রয়ে মাদক ও ইয়াবা সেবনকারী ও বিক্রেতারা এমন অপকর্ম চালানোর সুযোগ পায় বলে মনে করেন সচেতন মহলের সদস্যরা।

এ ব্যাপারে তাহিরপুর বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো সজল মিয়ার সরকারী ও ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে তিনি তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক কে ফোন দিলেও উনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD