কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়নের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে, সার,বীজ,চারা সহ কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২০২৫-২০২৬ অর্থবছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা খাতে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও শীতকালীন পেঁয়াজ বীজ, গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড জাতের শাকসবজি, হাইব্রিড মরিচ,উফশী আমান ধানের বীজ, লেবুর চারা ও বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে,সার, বীজ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টার সময় দৌলতপুর উপজেলা মিলনায়তন রুমে উপজেলার নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। স্বাগত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান।
আরো উপস্থিতি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন , সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস, গোলাম মোস্তফা , দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বেনজির আহমেদ বাচ্চু, দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাশেদুল হক শামীম, সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক।
অনুষ্ঠান শেষে দৌলতপুর উপজেলা কৃষি অফিস এর আয়োজনে জাতীয় ফল মেলা পরিদর্শন করেন অতিথি বৃন্দ।
Devoloped By WOOHOSTBD