নওগাঁ সংবাদাতা,
নওগাঁর বদলগাছি উপজেলার এন আর ডি এ ফাউন্ডেশন গোবরচাপা হাট শাঁখার উদ্যোগে গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় গত ২৮ শে জুন বৈকাল ৩ ঘটিকায় এনআর,ডি, এ,ফাউন্ডেশন গবর অফিস কক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নজিবর রহমান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এন আর ডি এ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও গোবর চাপা হাট হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ হেলাল হোসেন উপজেলা বিএনপির নেতা ও ফাউন্ডেশনের সদস্য আবু রায়হান গিটার, আসমা বেগম সদস্য, লায়লা আক্তার সদস্য,মাহবুব আলম সদস্য, সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। উক্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ওকর্মসুচি অনুষ্ঠানে ১৬০ জন রোগীকে চক্ষু প্রদান করে চিকিৎসা প্রদান করেনএবং, এবং তার মধ্যে ২৯ জনকে গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সানি অপারেশনের জন্য ফাউন্ডেশন এর নিজ পরিবহনে নিয়ে যান।
Devoloped By WOOHOSTBD