• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

Muntu Rahman / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৭৩৩ জন কৃষকের মাঝে সরকারি সহায়তা হিসেবে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তা হিসেবে প্রত্যেক কৃষককে ৩ হাজার টাকা করে নগদ অর্থ এবং ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।
জানা গেছে, টানা ভারী বর্ষণের কারণে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তাৎক্ষণিক সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শফিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল, সদর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির এবং জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম।
এ সময় দলীয় প্রতিনিধি নুরে আলম ফরাজি, তাহের আহমেদ ও আসাদ নুর সাদী, ইউপি সদস্য জিয়াউর রহমান (জিয়া), নুরুল হুদা, মো. মমিন মিয়া, আতিকুর গনি তালুকদার, সংরক্ষিত মহিলা সদস্য ঝর্না বেগম, আরজা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে জামালগঞ্জ সদর ইউনিয়নের ৭৩৩ কৃষককে আজ সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝেও সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে সরকারি সহায়তা পান, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কৃষকদের পুনর্বাসনে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
সহায়তা পেয়ে কৃষক জমিল হক, এনামুল হক ও সাজিবুর রহমান বলেন, টানা বৃষ্টিতে আমাদের জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে।
জামালগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ভারী বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন এলাকার ফসল আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD