• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার”

Muntu Rahman / ৩ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি থানাধীন পশ্চিম সোনারং এলাকায় বলাৎকারের পর হত্যা চেষ্টার ঘটনা ঘটে। উক্ত ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাসূত্রে জানা যায়, গত -২৫/০৫/২০২৬ তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় আসামী ১। মোঃ লোকমান হোসেন (৩০), পিতা-ইসলাম আলী, মাতা-ফাতেমা বেগম, স্থায়ী সাং-চর শশী ভূষণ, (আবুল কাশেম মাঝিবাড়ী), থানা-শশী ভূষণ, জেলা-ভোলা, বর্তমানে সাং- পশ্চিম সোনারং পুরাতন বাজার জামে মসজিদ, থানা- টংগিবাড়ী, জেলা- মুন্সিগঞ্জ, ভিকটিমকে ডাকিয়া মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানাধীন পশ্চিম সোনারং পুরাতন বাজার জামে মসজিদ সংলগ্ন আসামীর শয়নকক্ষে নিয়ে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ভয়ভীতি দেখাইয়া তাহার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমকে গত -১১/০৬/২০২৬ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় টংগিবাড়ী থানাধীন পশ্চিম সোনারং সাকিনস্থ জনৈক বারেক মুন্সীর বসত ঘরের পিছনের উত্তর পার্শ্বে ধঞ্চে ক্ষেতের পাশে নিয়ে গিয়ে আসামী মোঃ লোকমান হোসেন ভিকটিমকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে মাটিতে শোয়াইয়া একহাত ও হাঁটু দিয়ে ভিকটিমের বুকে চাপিয়া ধরিলে ভিকটিম আসামীর কবল হইতে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করিলে আসামীর কোমড়ে থাকা ধারালো ছোড়া দিয়ে ভিকটিমের বাম হাতের কনুইয়ের সামান্য নিচে ও কনুইয়ের উপরে কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে উক্ত ঘটনায় মুন্সিগঞ্জ টুংগিবাড়ি খানার মামলা নং- ১২, তারিখ- ১১/০৬/২০২৬ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) তৎসহ ৩২৬/৩০৭ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-৭, সিপিএসসি, চট্টগ্রাম এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন উত্তর পতেঙ্গা এলাকার স্টিল মিল হাউজিং কলোনি জামে মসজিদ এর সামনে খেলার মাঠ থেকে উক্ত মামলার আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে মুন্সিগঞ্জ জেলার টুংগীবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD