• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। “র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ দৌলতপুর উপজেলা তাঁতী দলের জরুরী সভা নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা তাহিরপুরে পানি বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় কটিয়াদীতে যুবদলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মর্তুজা আল কামালকে গণসংবর্ধনা বাঁশখালী হাসপাতালে ২ মাস বয়সী শিশুর মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, তদন্তের দাবি

“র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার

Muntu Rahman / ৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

 নারায়ণগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

মাদকদ্রব্য নির্মূলে ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করতে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে র‍্যাব-১১ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলের লক্ষ্যে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সময়ে র‍্যাব-১১ বিপুল পরিমান মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সাথে জড়িতদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গত সোমবার ( ২২ জুন ২০২৬) তারিখ দুপুর ০১.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন নাঙ্গলবন্দ চাচা ভাতিজা মার্কেট এলাকা হতে ৪২০ বোতল স্কাফ সহ ০৩ জন‌ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি হলো ১। সিরাজ মোল্যা (২৫), পিতা-মৃত মান্নান মোল্যা, মাতা-মোছাঃ রহিমা বেগম, সাং-গাং নালিয়া পূর্ব পাড়া, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা, এ/পি সাং-চুড়ামনকাঠি, দৌলদী, থানা-যশোর, জেলা-যশোর। ২। মোঃ মাহাবুবুর রহমান (২০), পিতা-মোঃ আনোয়ারুল ইসলাম, মাতা-মোছাঃ খাদিজা বেগম, সাং-বুলিয়া রাজারপাড়া, থানা-চৌগাছা, জেলা-যশোর। ৩। মোঃ রাশেদুল ইসলাম (৩৫), পিতা-মোঃ আনার মিয়া, মাতা-মোসাঃ সালমা বেগম, সাং-চান্দা আড়া, থানা-চৌগাছা, জেলা-যশোর, এ/পি সাং-চাচা ভাতিজা মার্কেট, সকার গ্যারেজ, নাঙ্গলবন্দ, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।যার মামলা নম্বর: ৩৩, তারিখ: ২২ জুন, ২০২৬। ধারা: ৩৬(১) সারণির ১৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;।আটককৃত আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিচারের সম্মুখি করার জন্য নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD