• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে গজারিয়ায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারী আটক করে পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

নারায়ণগঞ্জে দুই বছরের শিশু অপহরণকারীরা আটক ২

Muntu Rahman / ৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে অপহৃত ২ বছরের শিশু তাকরিম ফতুল্লা থানা পুলিশ কর্তৃক উদ্ধার ‍ও ২ জন অপহরণকারী গ্রেফতার।

 

মোসাঃ মিম আক্তার, স্বামী-তানজিম, সাং-হাজীরগল, থানা ও জেলা-কিশোরগঞ্জ, এ/পি সাং- লামাপাড়া সৈয়দ গার্মেন্টস এর পিছনে (হাজী ইমান আলীর ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ স্বামী সন্তান নিয়ে বিগত ৫/৬ মাস যাবৎ ফতুল্লা থানাধীন লামাপাড়া সাকিনস্থ হাজী ইমান আলীর টিনশেড বাড়ির ১নং রুমে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছিলেন। আসামী মোঃ সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯), উভয় সাং- লামাপাড়া থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ ০১(এক) মাস পূর্বে একই বাড়িতে বাসা বসবাস করা শুরু করে। মোসাঃ মিম আক্তারের বাসা তাদের ভাড়া বাসার পার্শ্ববর্তী হওয়ায় প্রায় সময় তারা মীম আক্তারের বাসায় আসা যাওয়া করতো এবং তার একমাত্র শিশু সন্তান তাকরিম (০২) কোলে নিয়ে আদর করতো। গত শুক্রবার ( ১২/০৬/২০২৬) ইং তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় শিশু সন্তান তাকরিম (০২) কে আদর করার কথা বলে পরস্পর যোগসাজসে পরিকল্পিতভাবে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। মীম আক্তার তার সন্তানকে খোঁজাখুজির একপর্যায়ে গত রবিবার ( ১৪/০৬/২০২৬) তারিখ রাত্র ০১:৫৩ ঘটিকার সময় একটি ইমু আইডি থেকে মীম আক্তারের নিজ নামীয় ইমু নাম্বরে ইমু আইডিতে ফোন করে অপহৃত সন্তানের ব্যাপারে মুক্তিপণ চেয়ে হুমকি দেয়। অপরাধীরা বলে যে, “তোর বাচ্চা নিতে পারবি ১ লাখ টাকা লাগবে, নাটক করবি লাশ পেয়ে যাবি।”

এ বিষয়ে শিশুর মা মোসাঃ মিম আক্তার (২৩) ফতুল্লা থানায় এসে লিখিত অভিযোগ দিলে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে বিষয়টি অবগত করেন। পুলিশ সুপার নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এর তত্বাবধানে এসআই আশীষ কুমার দাস এর নের্তেৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল সুদীর্ঘ অপারেশনে স্থানীয় সোর্স ও প্রযুক্তির সহায়তায় র‌্যাবের সাথে অভিযান পরিচালনা করে ১৪ জুন, ২০২৬, সময় ১৮.০০ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন চাষাড়া এলাকা হইতে শিশু সন্তান তাকরিম (২)’কে সম্পূর্ণ সুস্থ্য ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়। অপহরণ চক্রের মূল আসামী মোঃ সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯)কে গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২৪) এ নিয়মিত রুজু করে আসামীদয়কে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা যায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD