• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
চৌগাছায় স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা ১১ মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার মহিপুরে ২০ পিস ইয়াবাসহ আল আমিন নামে এক মাদক কারবারি গ্রেফতার। নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও প্রশাসনিক হস্তক্ষেপ দাবি শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ ভৈরবে মাইক্রোবাসের ভাড়া নিয়ে রণক্ষেত্র:দোকানপাট ভাঙচুর-লুটপাট, এসপির অভিযানে পরিস্থিতি শান্ত ঝিকরগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী শাশুড়ি চাচীসহ ৪ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে হাঁসের বাচ্চা বিতরণ ও লালন পালনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে তৃণমূল থেকে জাতীয় রাজনীতিতে কটিয়াদীর মুস্তাক: যুবদলের আইন সম্পাদক ও পিপি হয়ে অনন্য উচ্চতায়

ঝিকরগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী শাশুড়ি চাচীসহ ৪ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ

Muntu Rahman / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মালিকুজ্জামান কাকা

যশোরের ঝিকরগাছা উপজেলায় সাবিয়া ইয়াসমিন রিমু (২০) নামে নবীন গৃহবধূর অকাল ও রহস্যজনক মৃত্যু ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই দাবি করেছেন রিমুর পিতা মাতা ও স্বজনরা। স্বামী শিহাব শাহরিয়ার রিয়াদ ও তার আপন চাচী আসমাউল হুসনা কেয়ার মধ্যকার অনৈতিক সম্পর্কের জের ধরেই রিমুকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন নিহতের বাবা শফিকুল ইসলাম।
বুধবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শোকাহত বাবা শফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে মেয়ের নির্মম মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় ফ্যানের সিলিং এ বাঁধা লাশের বর্ণনা দেন তারা।
সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম জানান, গত ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারী আড়াই লক্ষ টাকা দেনমোহরে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের রায়পটন গ্রামের শহিদুলের ছেলে শিহাব শারিয়ার রিয়াদের সাথে পারিবারিকভাবে রিমুর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর রিমু জানতে পারে তার স্বামী রিয়াদের সাথে আপন চাচী আসমাউল হুসনা কেয়ার অনৈতিক সম্পর্ক রয়েছে। এই নিয়ে প্রতিবাদ করলে রিমুর ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। নির্যাতনের মুখে ২০২৬ সালের ঈদুল আজহার প্রায় তিন মাস আগে রিমু বাবার বাড়ি চলে আসে। পরবর্তীতে দুই পরিবারের আপোষ-মীমাংসার মাধ্যমে সে আবার শ্বশুরবাড়িতে ফিরে গেলেও স্বামীর অনৈতিক আচরণ বদলায়নি। এরই ধারাবাহিকতায় গত বুধবার (৩ জুন) রিমুর রহস্যজনক মৃত্যুর খবর পায় পরিবার।
নিহতের বাবার দাবি, শ্বশুরবাড়ির লোকজন এটিকে সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে আত্মহত্যার কথা বললেও ঘটনার পেছনে গুরুতর অসঙ্গতি রয়েছে। প্রায় ৭০ কেজি ওজনের একজন মানুষ ফ্যানের একটি পাখায় ঝুললে পাখাটি বেঁকে যাওয়ার কথা থাকলেও তা অক্ষত ছিল। এছাড়া রিমুকে ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় নয়, বরং খাটের ওপর শোয়ানো অবস্থায় পাওয়া যায়। রিমুর পিঠ, কোমর, উরু এবং ডান পায়ের তলায় রক্ত জমাট বাঁধা জখমের দাগ এবং গলায় চেইন বা শিকল জাতীয় কিছু দিয়ে শ্বাসরোধ করার স্পষ্ট চিহ্ন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করে বলেন, রিমুর স্বামী রিয়াদ, শাশুড়ি রেহেনা সুলতানা, শ্বশুর শহিদুল ইসলাম এবং চাচী আসমাউল হুসনা কেয়া পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। শুধু তাই নয়, ময়নাতদন্তের রিপোর্ট নিজেদের পক্ষে নিতে শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন প্রভাবশালী মাধ্যমে জোর তদবির চালাচ্ছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে অসহায় এই পিতা কোনো প্রভাব, চাপ বা পক্ষপাতিত্ব ছাড়া মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সাথে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমকর্মীসহ স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিহত রিমুর স্বজন পিতা শফিকুল ইসলাম, মা নারগীস খাতুন, সবুজ হুসাইন, নাইমুর রহমান ও ইমরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD