জামালপুর সরিষাবাড়ীতে বুধবার সকালে কৃষি , বীমা ও ব্রাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় ব্রাকের ৩০ জন সদস্যের মাঝে ১৫ দিনের ১০ টি করে হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়েছে ।
অনুষ্ঠানটি উপজেলার তারাকান্দি শাখা অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন তারাকান্দি শাখা , সরিষাবাড়ী এরিয়া , টাঙ্গাইল -৩ ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার মোঃ ইউনুস আলী ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেনারি সার্জন ডাক্তার সুলতান সরকার ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রাকের বি ডি ইউ মোঃ দেলোয়ার হোসেন , উপজেলা হিসাব ব্যবস্থাবক নিতাই দত্ত , তারাকান্দি শাখা অফিসের বি এম শেখ মাসুদ , পিংনা শাখা অফিসের বি এম মোঃ জামাল হোসেন , মালিপাদা শাখা অফিসের বি এম রাব্বানা আক্তার সীমা সহ উক্ত অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং সদস্যরা ।
অনুষ্ঠান চলাকালে তারাকান্দি শাখা অফিসের সদস্যদের মধ্যে শরিফা , হাজেরা , সাবিনা , আয়েশা সহ অন্যান্য সদস্যরা অফিস কর্মকর্তাদের সঙ্গে হাঁসের বাচ্চা লালন পালন ও বিভিন্ন বিষয়ে প্রশ্ন প্রশ্ন করেন এবং কর্মকর্তারা উক্ত প্রশ্নের সঠিক উত্তর ও পরামর্শ প্রদান করেন ।
Devoloped By WOOHOSTBD