• রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি সন্ত্রাসী ভাড়া করে সাবেক শশুরবাড়ি ভাঙচুর, শশুর শাশুড়ি জখম, মাহিদিয়ায় আতঙ্ক মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day – 2026) উদযাপন চুনারুঘাট উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান উন্নয়নের রূপকার নজরুল ইসলাম নোয়াখালীতে ট্রেড ইউনিয়ন এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। কটিয়াদীতে গোল্ডকাপ ফুটবলের মেগা ফাইনাল: প্রতিমন্ত্রী ও এমপির উপস্থিতিতে লক্ষাধিক দর্শকের উপচে পড়া ভিড় কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-বউয়ের করুণ মৃত্যু, এলাকায় শোকের ছায়া

Muntu Rahman / ৫ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

​কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি ও পুত্রবধূর এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

​নিহতরা হলেন—উখড়াশাল গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মোছা. মেহেরা খাতুন (৫০) এবং তার স্ত্রী খালেদা আক্তার (৩২)।

​পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১২টার দিকে শাশুড়ি মেহেরা খাতুন ও বউ খালেদা আক্তার বাড়ির গোয়ালঘরে কাজ করতে যান। সেখানে কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তারা বিদ্যুতায়িত হন এবং গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

​বাড়ির অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল (ভাগলপুর) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

​একই পরিবারের দুই প্রিয়জনের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় স্তব্ধতা নেমে এসেছে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে উখড়াশাল গ্রামের বাতাস। স্থানীয় প্রতিবেশীদের মাঝেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD