• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

কুষ্টিয়া দৌলতপুরে বিশিষ্ট ব্যবসায়ী সাগর খান দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত 

Montu Rahman / ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া 

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কল্যানপুর গ্রামের আফসার আলীর ছেলে কল্যানপুর বাজারের ব্যবসায়ী আশিকুজ্জামান সাগর খান দুর্বৃত্তের হামলায় গুরুত্বর আহত হয়েছেন।

গতকাল ( ৩ জুন) সন্ধ্যার পরে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় তার গতিরোধ করে ২০ থেকে ৩০ জন ব্যক্তি তাকে হত্যা উদ্দেশ্যে তার উপর হামলা চালায় বলে জান তার পরিবারের লোকজন।

আশিকুজ্জামান সাগর খান, বলেন তাকে পূর্বে থেকে একই এলাকার মোস্তফা বংশের পরিবারের  লোকজন বিভিন্ন হুমকি দিয়ে আসছে। গতকাল (৩ জুন) রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি আসার সময় কিছু বুঝে উঠার আগেই  পূর্বে থেকে ওতপেতে থাকা ২০ থেকে ৩০ জন ব্যক্তি আমার  উপর হামলা চালায়। এবং আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে এবং ধারালো অস্ত্র দিয়ে  আমার গলায় কোপ দেওয়ার চেষ্টা করলে আমি ঠেকানোর চেষ্টা করলে আমার হাত কেটে যায়। আমার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা চলে যায়। এই ঘটনার তদন্ত করে বিচার দাবি করছি আমরা।

এদিকে গোলাম মোস্তফা’র সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD