• শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিয়াকৈর চন্দ্রা ত্রি মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে মানুষ ও যানবাহনের চাপ মহিপুর ডিজেল-মবিল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর চোখ-মুখ বেঁধে লুটের ঘটনায় গ্রেপ্তার-২ বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মানবতার নীরব সৈনিক: রোগীর সেবায় নিরলস শ্রী লিটন পাল ফুটন্ত ফুল রামিসা  শৈলকুপায় ডাকাতির শিকার মনিরুলকে অটোভ্যান উপহার দিল জামায়াত নারী ও শিশুদের রক্ষায় শরীয়াহ আইন প্রবর্তন করতে হবে -মহিলা বিভাগ-ইসলামী আন্দোলন বাংলাদেশ

বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Muntu Rahman / ৪ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

মোনতাহেরুল হক আমিন :

বাঁশখালী প্রতিনিধি ।

চট্টগ্রামের বাঁশখালীতে পৃথকভাবে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীকে কারাদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) মধ্যরাতে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন। পৃথক অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় অস্বাভাবিক আচরণ করে জনশৃঙ্খলা বিনষ্ট করার দায়ে কারাদণ্ড দেওয়া ৪ জন হলেন, চাম্বল ইউনিয়নের আজানিপাড়া এলাকা থেকে আটক, বোয়ালখালীর বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রী মোঃ সাজ্জাদ হোসেন (২৮)কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, জলদী পৌরসভার মিয়ার বাজার মাছগলি থেকে আটক বাহারুল্লাপাড়ার জনৈক আমির হোসেনের ছেলে ও পেশায় প্যাকেজ ড্যান্সার মোঃ হৃদয় (২৫) ও একই এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে, এক্সক্যাভেটর চালক আজিজ আহমদ (৩০)কে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং জলদী বড়ুয়াপাড়ার শুঁটকি ব্যবসার আড়ালে মাদক ব্যবসায় জড়িত ষাটোর্ধ্ব মৃদুল বড়ুয়াকে মদভর্তি বোতল এবং মদ বিক্রির কাজে ব্যবহৃত অসংখ্য খালি বোতল উদ্ধার করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD