• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে উপজেলা সমবায় দপ্তরে নিবন্ধন কৃত সমিতি সংখ্যা ৭৯টি তারমধ্যে নিস্ক্রিয়৩৪ টি।।প্রায় ঘটছে গ্রাহকের টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশনে স্বস্তি হাজারো কৃষকের মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মহিপুরে উপজেলা ভিত্তিক ‘ম্যাথ মায়েস্ট্রো প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত। কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেফতার: তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

কুষ্টিয়ায় জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় জননীর জন্য পদযাত্রা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত

Yeasir Arafat Mifta / ৬০৭ Time View
Update : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

কুষ্টিয়ায় জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় জননীর জন্য পদযাত্রা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত

হালচাল নিউজ ডেস্ক –
জননীর কাছে সবার আছে জন্মঋণ, জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় অংশ নিন। এই শ্লোগান নিয়ে প্রতিবছর জানুয়ারি মাসকে জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। সমাজের যে অংশের মহিলারা এতে প্রধানত আক্রান্ত হয়, তাদের মধ্যে রোগটি নিয়ে সচেতনতার অভাব প্রচন্ড। বিষয়টি নিয়ে লজ্জা- সংকোচ তাদের বিরত রাখে পরীক্ষা- নিরীক্ষা ও চিকিৎসা মুখী হতে। নিম্ন আর্থসামাজিক অবস্থাও বড় বাধা। স্তন ক্যান্সার নিয়ে সচেতনতায় ইতোমধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে। পাশাপাশি এগিয়ে নেয়া দরকার জরায়ুমুখের ক্যান্সার নিয়ে সচেতনতা সৃষ্টির প্রয়াস। প্রতিবছর জানুয়ারি মাসকে জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। ২০১৮ সাল থেকে জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার জরায়ুমুখে ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে পালন করা হচ্ছে। গতকাল বিকালে কুষ্টিয়া এনএস রোডে ডা: তোফাজ্জেল হেলথ সেন্টার ও সাফ‘র আয়োজনে জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে জননীর জন্য পদযাত্রা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক‘র পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা: লিজা-ডা: রতন ম্যাটস‘র চেয়ারম্যান ডা: আসমা জাহান লিজা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: এএফএম আমিনুল হক রতন। ডাক্তার মহোদয় বলেন “প্রতিরোধ নিরাময়ের চেয়ে ভাল” জরায়ুমখের ক্যান্সার প্রতিরোধে তাই আমাদের কিশোরী কন্যাদের এইচপিভি টিকা দেওয়া উচিত। লিফলেটে বিস্তারিত আছে আপনারা বাড়িতে নিয়ে গিয়ে পড়বেন এবং মা বোনদের সচেতনতাবোধ জাগ্রত করার জন্য উৎসাহিত করবেন। যে লজ্জায় ক্ষতি হয়, সেই লজ্জা আর নয়। মেয়েদের লজ্জার অচলায়তন ভাঙ্গার মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ করা অনেকাংশেই সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD