• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

থানার অদূরেই প্রকাশ্যে দলবদ্ধ ভাবে মাদক সেবনের অভিযোগ, এলাকাবাসীর উদ্বেগ।

Muntu Rahman / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

[[মো লিটন হোসেন
নিজস্ব প্রতিনিধি (নওগাঁও জয়পুরহাট) ]]

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বদলগাছী থানার মাত্র আধা কিলোমিটার দূরত্বে অবস্থিত এ এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকাশ্যে মাদকসেবীদের আনাগোনা চললেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।

সরজমিনে,আলোকিত দৈনিক প্রতিনিধি তথ্য সংগ্রহে গেলে মাদকসেবি রা টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন।

এলাকাবাসী ও সরজমিনে দেখা যায়, সেনপাড়ার বিভিন্ন নির্জন স্থান, রাস্তার পাশে,কিছু বসতবাড়ির আশেপাশে এবং আম বাগানে প্রতিনিয়ত মাদকসেবীরা জড়ো হয়ে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল সহ বিভিন্ন মাদক সেবন করছে।

এতে করে সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু ও শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রতিদিনই এখানে বহিরাগত যুবকদের আড্ডা বসে। তারা প্রকাশ্যে মাদক সেবন করে এবং অনেক সময় অশালীন আচরণও করে। থানার এত কাছে এমন কর্মকাণ্ড চললেও কোনো দৃশ্যমান অভিযান দেখা যায় না।”

অভিভাবকদের অভিযোগ, মাদকের সহজলভ্যতার কারণে এলাকার কিশোর ও তরুণদের একটি অংশ ধীরে ধীরে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এতে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, মাদক শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয়, এটি সামাজিক অবক্ষয়ের অন্যতম বড় কারণ। দ্রুত প্রশাসনিক নজরদারি বৃদ্ধি ও নিয়মিত অভিযান পরিচালনা না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

এলাকাবাসী সেনপাড়া এলাকায় দ্রুত অভিযান পরিচালনা, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকাজুড়ে নিয়মিত পুলিশ টহল জোরদারের দাবি জানিয়েছেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন,ঐ জায়গায় অভিযান করেছে আমরা প্রতিদিন অভিযান অব্যাহত করেছি।তবে আপনাদের কাছে যদি কোন তথ্য থাকে তাহলে জানাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD