• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

দৌলতপুরে নারী পুলিশ কল্যান সমিতি পুনাকের আয়োজনে শীত বস্ত্র বিতরণ

Yeasir Arafat Mifta / ৫৫৯ Time View
Update : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

দৌলতপুরে নারী পুলিশ কল্যান সমিতি পুনাকের আয়োজনে শীত বস্ত্র বিতরণ

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুরে পুলিশ নারী কল্যান সমিতি পুনাক, কুষ্টিয়ার আয়োজনে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে দৌলতপুর থানা চত্বরে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক তদন্ত মোস্তফা হাবিবুল্লা’র সার্বিক পরিচালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুনাক কুষ্টিয়ার সভানেত্রী দিলরুবা আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কুষ্টিয়া জেলা পুলিশ সুপার খায়রুল আলম।

বিতরণ অনুষ্ঠানে ১৪ ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে শীত বস্ত্র ( কম্বল) বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে ১৩৩ জন গ্রাম পুলিশের মধ্যে থেকে তিন জন দফাদার বক্তব্য রাখেন, মিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম, শাহ-আলম।
এ সময় তাদের বক্তব্যে গ্রাম পুলিশের দুঃখ দূর্দশার চিত্র তুলে ধরেন।

বিশেষ অতিথি খাইরুল আলম বক্তব্যে বলেন, গ্রাম পুলিশে পাশে সকল সময় কুষ্টিয়া জেলা পুলিশ আছে। আপনারা কখন ও নিজেকে দূর্বলভাবেন না আপনারা বাংলাদেশ সরকারের একটি বাহিনী। অনুষ্ঠানে বক্তব্যে সময় অনেকে আপনারা দুঃখ করে কেঁদে ফেলেছেন আপনাদের এই চিত্র দেখে আমার ও কষ্ট লেগেছে। আমি আসা করি আপনাদের সকল কষ্ট দুর হবে।
এ সময় তিনি আরো বলেন, আপনাদের দেওয়া তথ্য আমরা আমাদের হাইয়ার লেবেলে দিয়ে থাকি এবং জনগন হাইয়ার অথরিটির কাছে থেকে সমাধান পান। তাই বলা যায় এই কৃতিত্ব আপনাদের।

প্রধান অতিথি দিলরুবা আলম তার বক্তব্যে বলেন, পুলিশ নারী কল্যান সমিতি পুনাক সকল সময় মানুষের কল্যানে কাজ করে আপনারা দোয়া করবেন পুনাক যেন সকল সময় মানুষের জন্য কাজ করে যেতে পারে।

বক্তব্য শেষে গ্রাম পুলিশের হাতে শীত বস্ত্র তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD