• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান

Montu Rahman / ১৬১ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

বটিয়াঘাটা প্রতিনিধিঃ-

শনিবার দুপুরে সারাদেশের ন্যায় বয়ে যাওয়া বটিয়াঘাটা উপজেলায় কালবৈশাখীর তান্ডবে লন্ড ভন্ড ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন -যাপনকারী ননী মিস্ত্রি পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। সে উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের বয়ারভাঙ্গা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
সরেজমিন গিয়ে তথ্যানুসন্ধানে জানা গেছে, গতপরশু শনিবার দুপুরে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড কাল বৈশাখীর ঝড়ো হাওয়া অবিরাম বর্ষনে ননী মিস্ত্রীর একমাত্র বসতঘর শনিবার দুপুরে দুমড়ে মুচড়ে লন্ডভন্ড করে দিয়ে উড়িয়ে নিয়ে যায় ।সেই থেকে সে তার অসুস্থ্য শরীর এবং পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছিলো। খবর পেয়ে গতকাল রবিবার বেলা ১ দিকে ইউএনও থান্দার কামরুজ্জামান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম সুলতানকে সাথে নিয়ে শুকনা খাবার ও বিভিন্ন উপকরন নিয়ে তার বসত বাড়িতে হাজির হন এবং পুনঃ গৃহনির্মাণের জন্য সরকারী ত্রাণ হিসেবে ঢেউ টিন ও মেরামতের জন্য নগদ অর্থ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। তার এ আশ্বাস প্রদানে ভূক্তভোগী ও এলাকাবাসী ইউএনওকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD